
এম.এ রাশেদ,বগুড়া জেলা পতিনিধিঃ বগুড়ার শেরপুরে বসতবাড়ির টিনের চালা মেরামত কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মো. শাহ আলী (৫৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ -ই জুন) সকাল ১০টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলী ওই গ্রামের আজিজুল হকের ছেলে। নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার মধ্যভাগ গ্রামের আব্দুল খালেকের বসতবাড়িতে সকাল থেকেই কাজ করছিলেন কাঠমিস্ত্রি শাহ আলী।
একপর্যায়ে টিনের চালা মেরামত করতে গিয়ে ঘরের ওপর দিয়ে টানানো বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই শাহ আলী মারা যান বলে জানান তারা। এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় বর্মন বলেন, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান