
মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলা ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার মনুষের বহু আকাঙ্খার ভরা স্বপ্নের শেখ হাসিনা ধরলা সেতু নির্মাণ হলেও এর মূল রাস্তাটি মেরামতের শেষ হতেই না হতেই সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। শেখ হাসিনা ধরলা সেতুর পশ্চিম পাশ থেকে কুলাঘাট ইউনিয়ন ও বড়বাড়ী ইউনিয়ন পর্যন্ত সড়কটি বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। কোথাও কোথাও মূল রাস্তায় খোয়া উঠে গিয়ে গর্তে পরিণত হয়েছে। স্বপ্নের এই রাস্তা দিয়ে চলাচল করতে নানাবিধ ঝুঁকি মুখোমুখি হতে হচ্ছে জনসাধারণের। কুলাঘাট ইউনিয়নের চর খাটামারী গ্রামের হাসান আলী বলেন, প্রতিদিন কুলাঘাট-বড়বাড়ী রোডে যাতায়াত করতে হয়। কিছু দিন আগে এ রাস্তাটি মেরামত করা হয়েছে। এখন এ রোডটি মরণ ফাঁদে পরিণত হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান