
রায়হানুল ইসলাম : র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ১১ জুন রাত আড়াইটায় বগুড়া র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে বগুড়া জেলার সদর থানাধীন মাটিডালী মোড়স্থ নিউ এশিয়ান হোটেল এর সামনে রংপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় ফেন্সিডিল বহনের সময় মাদক ব্যবসায়ী স্বপন
কুমার রাজবংশী (৫০), পিতা-মৃত নরেন রাজবংশী, সাং- কোটবাড়ি গাবতলী, থানা-মিরপুর ও জেলা-ঢাকা মেট্রো‘কে মোট= ২৮০ বোতল ফেন্সিডিল, ১ টি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৪৩৮৭), ১টি মোবাইল, ১ টি সীমকার্ড এবং নগদ ১৩৬০০/- টাকাসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার