
মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২জন স্কুল শিক্ষক মারা গেছেন। তারা হলেন- লালমনিরহাট জেলা শহরের চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমিতা দেবো (৪৬) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক মন্ডল লুলু (৫৫)। সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় জানান, দুই স্কুল শিক্ষকই শহরের সাপটানা বাজার এলাকার বাসিন্দা ছিলেন। করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
তিনি জানান, জিয়াউল হক মন্ডল লুলু চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে সোমবার রাতে মারা যান। আর অমিতা দেবো মারা যান মঙ্গলবার বিকেলে। তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে লালমনিরহাটে করোনা শনাক্তের হার ৩৭-৩৮ শতাংশ যা দুই মাসে আগে ছিল ১০-১১ শতাংশ। মঙ্গলবার ৪৩জনের নমুনা পরীক্ষা করে ১৬জনের করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান