
রবিউল হাসান লায়ন,জামালপুর: বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর শহর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শহর ছাত্রলীগের আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর শহর শাখার আহবায়ক মো. জুয়েল মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক জালাল আহমেদ হৃদয়ের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। এছাড়া
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য শাহরিয়ার উজ্জ্বল, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, সহ-সভাপতি জাবেদুল ইসলাম জাবেদ, শহর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম মুন্না, আমিনুল ইসলাম চঞ্চল, মেহেদী হাসান রিমন, শাহারিয়ার শাদাৎ মাহিন,
নাজমুল হাসান পিয়াসসহ ওয়ার্ড ও ইউনিট ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু প্রমুখ। দলীয় সূত্রে জানা গেছে, শহর ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান