হোম » প্রধান সংবাদ » বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ১,শত পিচ ইয়াবাসহ গ্রেফতার এক

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ১,শত পিচ ইয়াবাসহ গ্রেফতার এক

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ  বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার  মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে বগুড়ার ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ডিবি পুলিশের টিম বগুড়ার মাদকবিরোধী অভিযানে ১,শত পিচ ইয়াবাসহ  এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে । গত ০৬-জুন ১১ টার সময় বগুড়া  সদর থানার চুরিপট্টি রফিক খান ম্যানশন মার্কেট এর নীচে  ধৃত আসামীর পিতা মোঃ হারুনুর রশিদ এর ভাড়াকৃত জুরি দোকানের সামনে গলির রাস্তার উপর হইতে ১,শত পিচ ইয়াবাসহ  মোঃ মোহন (৩২), পিতা-মোঃ হারুনুর রশিদ, সাং মাটিডালি করতোয়াপাড়া (হাইস্কুলের পিছনে), থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে গ্রেফতার করেন ডিবি পুলিশ । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!