
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে জুবায়ের রহমান মামুন (৩৮) নামে এক মাদরাসাশিক্ষক নিহত হয়েছেন। বুধবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের কাহালু উপজেলার পোড়াপাড়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মামুন দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর গ্রামের সামছুর রহমানের ছেলে এবং দুপচাঁচিয়া ডিএস কেজি মাদারসার শিক্ষক। এই দুর্ঘটনায় এক নারীসহ আরও দুইজন আহত হয়েছেন।
জানা গেছে, জুবায়ারে হাসান মামুন মোটরসাইকেল যোগে বগুড়া শহর থেকে দুপাচাঁচিয়া যাচ্ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে পোড়াপাড়া নামক স্থানে একটি ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় বিপরীতমুখী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মামুনের মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে উভর মোটরসাইকেলের তিনজন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন কাহালু থানা পুলিশের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেলের দুই যাত্রী শফিউল আলম ও তার স্ত্রী শিরিন সুলতানা হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কাহালু থানার পরিদর্শক (তদন্ত) হারুনার রশিদ বিষয়টির সতত্যা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ মর্গে রয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি থানা হেফাজতে রাখা হয়েছে।।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২