
আওয়াজ অনলঅইন : চলতি বছরের মে মাসে মোট ২৪০ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১০৪ জন কন্যাশিশু এবং ১৩৬ জন নারী রয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মহিলা পরিষদ এই তথ্য জানিয়েছে।
দেশের ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত এক মাসে ৯৫ জন ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ৪৫ জন কন্যাশিশু। পাঁচ জন কন্যাশিশু দলবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছে। তিন জন কন্যাশিশু ধর্ষণের পর হত্যার শিকার হয়।
এছাড়া ধর্ষণের কারণে দুই জন কন্যাশিশু আত্মহত্যা করেছে। সাত জন কন্যাশিশুসহ ১২ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। দুই কন্যাশিশুসহ সাত জন যৌন নিপীড়নের শিকার হয়েছে। আর যৌতুকের কারণে নির্যাতনের ৯ জন নারী শিকার হয়েছেন। এর মধ্যে তিন জনকে হত্যা করা হয়েছে।
/এইচ.

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী