হোম » প্রধান সংবাদ » পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকানদারের  মৃত্যু

পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকানদারের  মৃত্যু

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলাম নামে এক মুদির দোকানদারের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার সকালে উপজেলার ৮নং দৌলতপুর ইউনিয়নের জয়কৃষ্টপুর (তাজপুর) গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইসলাম (৩৫)  ঐ গ্রামের আব্দুল লতিফ (পানিয়া) মোহাম্মদের ছেলে। স্থানীয়রা জানান, আজ সকালে লাউ গাছের লতাপাতা কাটতে ঘরের টিনের চালে উঠলে বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পষ্ট হয়। পরে এলাকা বাসি উদ্ধার করে পীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৮ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!