
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক নগর মহাস্থানগড়, অন্তর্ভুক্ত এই মহাস্থান নগর। আশেপাশের ৮ থেকে ১০ ইউনিয়নের মানুষের কেনাকাটার বানিজ্যিক এক এলাকা মহাস্থান। আর মহাসড়কের পাশে মহাস্থান গ্রামে যাতায়াতের বর্তমান প্রধান রাস্তা এটি। মহাস্থান পশ্চিমপাড়া ও দক্ষিণপাড়ার রাস্তা বন্ধ করে টিন দিয়ে ঘিরে কাজ করছেন সড়ক ও জনপদ বিভাগ। মহাস্থান বারিদার পাড়া প্রবেশদ্বারে নির্মাণ করা হয়েছে একটি ড্রেন। উপরে স্লাপ দেয়া হলেও ড্রেনটি উচু হওয়ায় ভাড়ি যানবাহন চলাচল করতে পারে না। সেসব যানবাহন ঘুরে এসে মহাস্থান এই দুর্ভোগ বেহালদশা রাস্তায় তাদের একমাত্র ভরসা।।
পুরো গ্রামবাসীর এখন চলাচল করেন এই রাস্তা দিয়ে। শুধু মহাস্থান গ্রামবাসী নয় সদরের ধাওয়াকোলা ইউনিয়নবাসী এই রাস্তা দিয়ে চলাচল করেন। রায়নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তি শরিফুল ইসলাম জিন্নাহ’র (এমপি’র) গ্রামের বাড়ির জনগুরুত্বপূর্ন রাস্তাটির চরম দুর্দশায়। এলাকাবাসী জানান, মহাস্থান গ্রামের মানুষ বাজারমুখী হতে হলে এই রাস্তাটি ব্যবহার করে যেতে হয় বাজারে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যেতে হয়। কিন্তু এলাকায় জনবহুল থাকার কারণে মানুষের আসা-যাওয়ায়
যাতায়াত ব্যবস্থা চরম অনুপোযোগী হয়ে পড়েছে । রাস্তাটি অতি দ্রুত সংস্করণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাছাড়া চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি রায়নগর ইউনিয়ন এলাকা ডিজিটাল মোডেল গড়ার লক্ষে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেন। চেয়ারম্যান শফির সু-দৃষ্টি কামনা করে অত্র ওয়ার্ডবাসী অনতিবিলম্বে উক্ত রাস্তাটি পাকা করার দাবী জানিয়েছেন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু