
নাটোর প্রতিনিধি: নাটোরে আজ ২৩ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। নাটোরের সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে নাটোর সদরে ১৬ জন , বড়াইগ্রামে ৫জন এবং লারপুরে ২জন করোনা পজেটিভ হয়েছেন। নাটোরের সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছেন। মোট ৮১ জনের শরীরের নমুনা পরীক্ষা করেএই ২৩ জন করোনা পজেটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে না আসার পরামর্শ দেওয়া
হয়েছে। একই সাথে স্বাস্থ্য বিধি ও মাস্ক ব্যবহারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরার্মশ দেন। নাটোরের সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নাটোরে আক্রান্তের হার অনেক বেশী । এ নিয়ে আজ পর্যন্ত নাটোরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৭৩৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪৭৩ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার