হোম » প্রধান সংবাদ » টাঙ্গাইলে যাত্রীবাহী বাস উল্টে একজন আহত

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস উল্টে একজন আহত

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিসিক শিল্পনগরীর সামনে বাস উল্টে একজন আহত হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সকাল সাড়ে ৮টায় বিসিক শিল্পনগরীর সামনে এ দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনায় আহত জাহাঙ্গীর আলম (80) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ সহকারী পরিচালক আলাউদ্দিন জানান, টাঙ্গাইল সদর উপজেলার বিসিক শিল্প নগরী নামকস্থানে ঢাকাগামী একটি যাত্রী বাহী বাসের সামনের চাকা ফেটে যাওয়ার কারণে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মাঝে উল্টে যায়। এতে একজন যাত্রী আটকা পড়ে। সংবাদ পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!