হোম » প্রধান সংবাদ » ভালুকায় পেঁপে চাষে সাফল্যে অর্জন করেছেন দেলােয়ার হােসেন (দুলু)।

ভালুকায় পেঁপে চাষে সাফল্যে অর্জন করেছেন দেলােয়ার হােসেন (দুলু)।

আরিফুল ইসলাম(আরিফ)ময়মনসিংহ, ভালুকা প্রতিনিধিঃ-ভালুকায় রায়হান নার্সারীর স্বাত্তাধিকারী মােঃ দেলােয়ার হােসেন (দুলু) বিগত কয়েক বছর ধরে উন্নত বিদেশী হাইব্রিড জাতের পেঁপে বিক্রি এবং চারা পাইকারী ও খুচরা বিক্রয় এবং চাষে সাফল্যে অর্জন করেছেন।ভালুকা উপজেলার ৮নং ডাকাতিয়া ইউনিয়নের সোনাখালি গ্রামের ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন (দুলু) শখের বসে ঐতিয্যবাহী লাল মাটির ভূমিকে কৃষি চাষ যোগ্য হিসাবে গড়ে তোলে কয়েক হাজার পেঁপের চারা রোপণ করে,পেঁপে চাষে ব্যাপক আর্থিক সাফল্য অর্জন করেছেন।

দেশে এবং বিদেশে সকলের পরিচিত এক ফল পেঁপে,স্বাদ ও গুনাগুণের কারণে বিশ্বের জনপ্রিয় ফলগুলোর মধ্যে অন্যতম পেঁপে।এতে রয়েছে প্রাকৃতিক ফাইবার এবং ভিটামিন এ,সি,এবংকে,ম্যাগনেসিয়াম,পটাসিয়াম,প্রোটিন।পেঁপের মধ্যে রয়েছে অসাধারণ কিছু উপকারিতায় শ্রেষ্টত্বের অধিকারী ফল পেঁপে,কোলেস্টেরল কমায় অন্যান্য ফলের মতোই পেঁপেতে কোনো কোলেস্টেরল নেই। আর পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ফাইবার।তাই কোলেস্টেরলের সমস্যায় যারা দুশ্চিন্তায় আছেন তারা প্রতিদিনের খাবার তালিকায় পেঁপে খেয়ে থাকেন।এবং পরিচিত সুস্বাধু ফল ও সবজি হিসাবে খাওয়া হয়ে থাকে বিশ্ব জুরেই।

সেই দৃষ্টি কোন থেকে চিন্তা করে ফরমালিনের ভীরে মানুষকে আদর্শ,টাটকা ফল-সবজি তুলে দেওয়ার চিন্তা করে,উপজেলার ডাকাতিয়ার সোনাখালির দেলােয়ার হােসেন (দুলু) নিজ জমি ও লিজ জমি নিয়ে কৃষি ফসলের চিন্তা করেন।তিনি ৭৭ কাঁঠা জমিতে কৃষি ফসল চাষ করেছেন। যার অর্ধেক আখ ও পেঁপের চারা রোপণ করেছেন।বর্তমানে সবুজ প্রাকৃতিক মনোরম সুন্দর ওই পেঁপের বাগানে ফুল ও ফল ধরা শুরু হয়েছে।মােঃ দেলােয়ার হােসেন (দুলু) বলেন,আবহাওয়া অনুকূলে থাকলে এভারও পেঁপের বাম্পার ফলন হবে আশা করছি।পেঁপে বাগান থেকে নিজেদের চাহিদা মিটিয়ে স্থানিয় বাজার সহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি বিক্রি করে আর্থিক ভাবে ব্যাপক লাভমান হয়েছি।

সামনে আরো ব্যাপক পরিসরে পেঁপের বাগান করা চিন্তা রয়েছে।তিনি দেশের সকলকে কৃষি কাজের প্রতি আন্তরিক ও উৎসাহ বোধ করে বলেন,গ্রামের যে সকল অনাবাদি জমি রয়েছে তা স্থানিয় কৃষি অফিসের পরামর্শে কৃষি ফসল আবাদ করলে পারবারিক অনেক চাহিদা মিটে যাবে এবং সফল কৃষি স্বনির্ভর জাতি হওয়া সম্বব।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!