
রবিউল হাসান লায়ন,জামালপুর: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয় কক্ষে আটকে রেখে হেনস্তা ও মিথ্যা মামলায় গ্রেফতারের ঘটনায় জামালপুরে প্রতিবাদ সমাবেশ করেছে কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক
মোস্তফা মনজু, মাহফুজুর রহমান, আনোয়ার হোসেন মিন্টু, সুশান্ত কুমার দেব কানু, বজলুর রহমান, জাহিদ হাবিব, এস এম হালিম দুলাল, জাহাঙ্গীর আলম, সাঈদ পারভেজ তুহিন, লিটু ভৌমিক দুলু, আব্দুল আজিজ, মঞ্জুরুল হক প্রমুখ। প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সাথে তার উপর নির্যাতনকারীদের চাকরিচ্যুত ও দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান