
কালিহাতী টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলাধীন কালিহাতী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নব যোগদান করেলেন মোল্লা আজিজুর রহমান।
গতকাল রবিবার ১৬ মে বিকেলে কালিহাতী থানার বিদায়ী ওসি সওগাতুল আলম থানার দায়িত্বভার হস্তান্তর করেন নতুন ওসি মোল্লা আজিজুর রহমানের উপর ।
নব যোগ-দানকৃত ওসি আজিজুর রহমান জানান, আমার প্রথম কাজ হবে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে তুলেধরা করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে কালিহাতীকে একটি আদর্শ, নিরাপদ এবং মডেল থানা হিসেবে প্রতিষ্ঠিত করা। এ লক্ষ্যে তিনি সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা প্রার্থনা করেন।
ইতিপূর্বে মোল্লা আজিজুর রহমান নরসিংদী জেলার শিবপুর থানায় ২ বছর ওসি (তদন্ত) ও ৩ বছর ওসি হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পোখরা গ্রামে। এছাড়াও তিনি পূর্বে ২ বার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগদান করেছিলেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন