
মনির হোসেন ( চাটখিল উপজেলা প্রতিনিধি): নোয়াখালী চাটখিল উপজেলায় পুলিশের অভিযানে ৩শ পিস ইয়াবা সহ’ চারজন মাদক কারবারী আটক করেছেন চাটখিল থানা পুলিশ। গতকাল রবিবার (১৬মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাটখিলের অন্তর্গত মলংমুড়ি গ্রামে মাদক কেনা বেচার সময় চাটখিল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন মলংমুড়ি গ্রামের (মুছামিয়া ব্যপারী বাড়ির) মৃতঃআব্দুল মান্নানের ছেলে নূর মোহাম্মদ রনি (২৭),কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার খাসই গ্রামের'(মোঃ হাজী বাড়ির) ‘মকবুল আহম্মদ এর ছেলে, মোঃ হেল্লাল ওরপে বুলেট (২৪), মনোহরগঞ্জথানার (সানরা মৃধা বাড়ির)’ মোঃ জাফর আহমেদ এর ছেলে আব্দুল মন্নান (২২) মলংমুড়ি(পন্ডিত বাড়ির) মৃতঃ আনোয়ারুল ইসলাম এর ছেলে মোঃ সুলতান মাহমুদ শিমুল(৩৫)।
চাটখিল থানার অফিসার ইনচার্জ'(ওসি)’ আনোয়ারুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত আসামীদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে আজ দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা