
আওয়াজ অনলাইনঃ বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার রমজান মাস ৩০ তিন পূর্ণ হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত জানিয়েছে।
বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, বাংলাদেশের আকাশে বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। ফলে বৃহস্পতিবার ৩০ রমজান পূর্ণ হবে এবং শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘বাংলার জয়যাত্রা’ ১১৫ দিন পর হরমুজ পার হলো