হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটের সাংবাদিক শহিদুল ইসলাম-এঁর ইন্তেকাল

লালমনিরহাটের সাংবাদিক শহিদুল ইসলাম-এঁর ইন্তেকাল

মোঃ মাসুদ রানা রাশেদ: শনিবার দিবাগত রাত ২টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের মিয়াজি পাড়া গ্রামের বাসিন্দা সাংবাদিক শহিদুল ইসলাম (৫৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪কন্যা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরে রোববার (৯ মে) দুপুর ২টা ৩০মিনিটে মিয়াজি পাড়ায় মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে লালমনিরহাটে শোকের ছায়া নেমে এসেছে। তিনি পাটগ্রাম প্রেসক্লাবের আজীবন সদস্য, দীর্ঘ ৩দশক ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় পাটগ্রাম প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!