
রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুরে সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। শনিবার দুপুরে জামালপুর সদরের সিংহজানী খাদ্য গুদামে ধান-চাল ও গম সংগ্রহ অভিযান উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে ও সিংহজানী খাদ্যগুদাম সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর
পৌরসভার মেয়র আলহাজ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, শ্রম বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন খসরু। জানা যায়, চলতি বোরো মওসুমে জেলায় ২৬ হাজার ৪৭১ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার ৩৪৫ টি চুক্তিবদ্ধ চালকল মালিক সরকার নির্ধারিত মূল্যে এসব চাল সরবরাহ করবেন। এছাড়া চলতি মওসুমে জামালপুর জেলায় সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৮ হাজার ৪২১ মেট্রিকটন নির্ধারণ করা হয়েছে। গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১২৬ মেট্রিক টন।চলতি মওসুমে সরকারিভাবে প্রতিকেজি সেদ্ধ চাল ৪০ টাকা, প্রতিকেজি ধান ২৭ টাকা এবং প্রতিকেজি গম ২৮ টাকা দরে ক্রয় করা হবে

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান