
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ১ কেজি গাঁজা ও ১ টি পাখি ভ্যান সহ দর্শনার মাদক ব্যাবসায়ী তারিকুল ইসলাম (৩২) কে আটক করেছে পুলিশ। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাব্বুর রহমান কাজল নেতৃত্বে গতকাল বুধবার দুপুরের দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার এস,আই মোঃ শরিফুল ইসলাম, এ,এস,আই মোঃ আনোয়ারুল হক সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে দর্শন থানাধীন রামনগর বক চত্তর তিন রাস্তার মোড় সংলগ্ন জনৈক খালিদ আব্দুল্লাহ এর ফার্মেসী দোকানের সামনে পাকা রাস্তার
উপর থেকে একটি ব্যাটারি চালিত পাখি ভ্যান চালকে গতি রোধ করে এবং তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার সহ আসামি তারিকুল ইসলাম ও পাখি ভ্যান আটক করে পুলিশ। আটককৃত আসামি হলো দর্শনা থানাধীন ছয়ঘরিয়া গ্রামের -মোঃ আবু বক্কর এর ছেলে তারিকুল ইসলাম, সে দর্শনার কামারপাড়া মোঃ লাল চাঁদের জামাই। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত