
সাঈদুর রহমান চৌধুরী,চট্টগ্রামঃ চট্টগ্রামের নগরীর চান্দগাঁও থানাধীন পূর্ব ষোলশহর বাদশা চেয়ারম্যানঘাটা আবুলের কলোনীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে গৃহহীন হওয়া ৩৫ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছে চান্দগাঁও থানা পুলিশ। চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে গৃহহীন ৩৫ টি পরিবারের প্রত্যেকের মাঝে ৭ কেজি করে খাদ্য দ্রব্য তুলে দেয় চান্দগাঁও থানা পুলিশের একটি টিম। গত বৃহস্পতিবার(২৯ এপ্রিল) কলোনীটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে অগ্নিকান্ড সংঘটিত হয়। এতে ৩৫টি টিনসেড সেমিপাকা ঘর আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যায়। দুর্ঘটনার সাথে সাথেই সিএমপির চান্দগাঁও থানা টীম উক্ত দুর্ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে সমন্বয় করে কাজ করে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। দুর্ঘটনায় অসহায় হয়ে পড়া পরিবারের জন্য তাৎক্ষণিক ভাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা