হোম » অপরাধ-দুর্নীতি » নন্দীগ্রামে ট্রাক্টর চাপায় মুরগী ব্যবসায়ী নিহত

নন্দীগ্রামে ট্রাক্টর চাপায় মুরগী ব্যবসায়ী নিহত

মামুন আহমেদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি:  বগুড়ার নন্দীগ্রামে ট্রাক্টর চাপায় নুর আমিন (৪৫) নামের এক মুরগী ব্যবসায়ী নিহত হয়েছে। সে থালতা মাঝগ্রাম ইউনিয়নের বিশারপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। রবিবার ২৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাঙ্গুইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, মুরগী ব্যবসায়ী নুর আমিন রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাইসাইকেল যোগে সোনাকানিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলো। হঠাৎ একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নুর আমিনের মৃত্যু হয়।এ বিষয় থালতামাঝগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, পুলিশকে দুর্ঘটনার খবর দেয়া হয়েছে। নিহতের মরদেহ ঘটনাস্থলেই রয়েছে।নন্দীগ্রাম কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু রায়হান জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ফাঁড়িতে আনার ব্যবস্থা করা হচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!