
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে বগুড়ায় দুই কারখানাকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৩-শে এপ্রিল (শুক্রবার) সকালে বগুড়া কাহালু উপজেলার শেখাহার এলাকায় ভ্রাম্যমাণ আদালত এক অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট পাপিয়া সুলতানা এবং আশরাফুর রহমান। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আশরাফুর রহমান জানান,
কাহালু উপজেলার শেখাহার এলাকায় সিয়াম লাচ্ছা সেমাই ও নাইম রুমন লাচ্ছা সেমাই নামে দুইটি কারাখানায় অভিযান চালানো হয়। সেখানে তারা অস্বাস্থ্যকর পরিবেশ, হ্যান্ড গ্লোভস, মাথার ক্যাপ পরিধান না করা এবং মেঝেতে ময়দার খামির বানিয়ে আসছিল। পরে তাদের এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংক্রামক রোগ আইনে ৩ মামলায় সিয়াম লাচ্ছা সেমাই কারখানাকে ১৫ হাজার এবং নাইম রিমন লাচ্ছা সেমাই কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।তিনি আরও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান