হোম » প্রধান সংবাদ » দাগনভূঞা আওয়ামী যুবলীগের ইফতারি বিতরণ

দাগনভূঞা আওয়ামী যুবলীগের ইফতারি বিতরণ

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধি: মাহে রমজান উপলক্ষে কর্মহীন শ্রমজীবী ও দুস্থ মানুষদের মাঝে দাগনভূঞা আওয়ামী যুবলীগের আয়োজনে ইফতারি বিতরণ করা হয় ২৩ এপ্রিল শুক্রবার বিকালে। ইফতারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও ফেনী ফেলা যুবলীগ
সভাপতি জনাব দিদারুল কবির রতন ও বিশেষ অথিতি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব এছাড়াও উপস্থিত ছিলেন পৌর মেয়র জনাব ওমর ফারুক খান,দাগনভূঞা উপজেলা যুবলীগ সভাপতি ৫নং ইয়াকুবপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবু পরকান বুলবুল,উপজেলা  যুবলীগ সাধারণ সম্পাদক
ও ৭নং মাতু ভূয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবদুল্লা আল মামুন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ ও উপজেলা যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ। চলমান বৈশ্বিক করোনা মহামারীতে লক-ডাউনে কর্মহীন শ্রমজীবী সুবিধাবঞ্চিত মানুষদের কথা বিবেচনা করে এই উদ্যোগ গ্রহন করা হয়। ইফতারি বিতরণ অনুষ্ঠানে খুব সু- শৃঙ্খল ভাবে ইফতারি বিতরণ করা হয় এবং অনুষ্ঠানে আগত সকল জনগনকে ইফতারি বিতরণ সমাপ্তির মাধ্যমেই অনুষ্ঠান সম্পন্ন হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!