
মোঃহাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় টাকা লেনদেনের ঘটনায় পূর্ব আক্রোশের জেরে দু’পক্ষের সংর্ঘষে নিহত ১ জন ও আহত অন্তত ৯ জন। ঘটনাটি ঘটেছে ২০ এপ্রিল মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বাদামবাড়ী হাটে। বড়পলাশবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ঘটনার নিশ্চিৎ করে জানান,টাকালেনদেনকে কেন্দ্র করে বাদামবাড়ী হাটের দুই পক্ষের সংর্ঘষে অন্তত ৯ জন আহত হয় , এবং আমার ইউনিয়নের কৈইকুরী গ্রামের মুজা অরফে মুজো (৫৩) ঠাকুরগাঁও সদর হাসপাতালে রাত সাড়ে ৮ মারা যায়। এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান প্রধানের সাথে মুঠোফোন যোগাযোগের জন্য একাধিক বার চেষ্ঠা করলে তিনি ফোন ধরেননী।

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার