
মনির হোসেন (চাটখিল প্রতিনিধি ): সদ্য প্রয়াত হাসানুজ্জামান ভূঁইয়া সাবমিয়ার পরিবারের পক্ষ পবিত্র মাহে রমজান উপলক্ষে থেকে ১শ ২০ টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়, চাটখিল ও পাশবর্তী গ্রাম ছয়ানি টগবায় মরহুমের পরিবারের পক্ষে মরহুম সাবমিয়ার দ্বিতীয় সন্তান রুবেলভুইয়ার সহযোগিতায় ইফতার সামগ্রী বিতরণ করেন।
মোঃ মেহেদী হাছান রুবেল ভূঁইয়া জানান, বিতরণ করা ইফতার সামগ্রীর প্রতি প্যাকেটের মধ্যে রয়েছে ছোলাবুট, চাল, পেঁয়াজ, চিনি, লবণ, তৈল আলু, মুড়ি, খেজুর, রসুন, লাচ্ছি সেমাই ও দুধ। এছাড়াও ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে কামরুল হাসান ভূঁইয়া রাসেল ও ছোট ছেলে রিয়াজুল হাসান ভূঁইয়া রিয়াজ।
উল্লেখ্যযে, সাংবাদিক রুবেল ভুইয়ার বাবা সদ্য প্রয়াত সাব মিয়া একজন সমাজ দরদী ও চাটখিল উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী। তিনি তার বাবার নাজাতের জন্য সকালের নিকট দোয়ার আহবান করেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা