
জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে সাপ্তাহিক পশুর হাটে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার দুপুর ২ টার দিকে উপজেলা সদরের তাজপুর সাপ্তাহিক গরু-ছাগলের হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন।
এসময় হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ সহ সরকার ঘোষিত সকল প্রকাশ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারী দেন তিনি।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন বলেন, সরকার ঘোষিত নির্দেশনার আলোকে অভিযান পরিচালনা করা হয়। এবং স্বাস্থ্যবিধি পরিপালন না করার অপরাধে ৬ জনসহ নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে টোল আদায়ের দায়ে হাট ইজারাদাকে বিধি মোতাবেক অর্থদন্ড দেওয়া হয়েছে।ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান