
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নৈশপ্রহরী নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা এসসি লেন (রেড চিলিজের পূর্বপাশে) কমফোর্ট হাউজিংয়ের নির্মাণাধীন বহুতল ভবনে এঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে নিহত ব্যক্তি হলেন আব্দুর রশিদ সোনার (৬৫)। সে বগুড়ার কাহালু উপজেলার মহেশপুর গ্রামের মৃত দমসের আলী সোনারের ছেলে।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ি সুত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে স্থানীয়রা খবর দেয় বিদ্যুৎস্পৃটে একজন মারা গেছেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কমফোর্ট হাউজিংয়ের পরিচালক উজ্জল হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় আব্দুর রশিদ সোনার নৈশ প্রহরী হিসেবে কাজে যোগ দেয়।
রাতে জানতে পারি মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। কেউ বুঝতে পারেনি। পরে টিন সরিয়ে দেখা যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা গেছে। বগুড়া সদর ফাঁড়ির এসআই খোরশেদ আলম রবি জানান, আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। বিদ্যুৎস্পৃষ্টে নিহতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত