
মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধি: সরকারের লকডাউন সংক্রান্ত নির্দেশনাসমূহ বাস্তবায়ন ও রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায় রাখতে জনপ্রতিনিধি,পুলিশ ও প্রশাসনের সকল কর্মকর্তাদের নিয়ে মাঠে নেমেছে উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার প্রতিটি দোকান পাঠ, হাটবাজার,রাস্তাঘাট, মানুষের সচেতনতা বৃদ্ধি ও সরকারের সকল নির্দেশনা বাস্তাবায়ন ও মানুষকে করোনা থেকে মুক্তি এবং প্রতিকারে লকডাউন কার্যকর করতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ,পুলিশ প্রশাসন,জনপ্রতিনিধি সহ স্বাস্থ্য বিভাগ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার এ অভিযান পরিচালনা করছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরুল হাসান, উপজেলা সহকারী ভৃমি কমিশনার মোহাম্মদ জুয়েল আহমেদ, থানা অফিসার ইনচার্জ ওসি মো:রেজাউল করিম,থানা স্বাস্থ্য প:প:কর্মকর্তা ডাঃ মো:বাহাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার এমদাদুল হক,কৃষি অফিসার রেজাউল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুর রহমান, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন ভিকু ও ,মৎস্য সমপ্রসারণ কর্মকর্তা রনি সাহা প্রমুখ। এছাড়া ৮টি ইউনিয়নে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক ও জনপ্রতিনিধিরা ও মানুষকে সচেতন করছেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন