
পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ পোরশা উপজেলার সবচেয়ে বৃহৎ সাপ্তাহিক গাংগুরিয়া হাটে দোকানে কয়েকটি করে খরিদ্দার। দেশে সরকার কোভিট১৯ করোনাভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় এবং মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় নির্দেশনা জারি করে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেন। এ নির্দেশনা মানতে গিয়ে পোরশা উপজেলার সচেতনতা পরিলক্ষিত হয় বলে হাটে দোকানপাটের আগমন কম। দূরদূরান্ত থেকে কোনো ব্যবসায়ী আসতে পারছেন না। তাছাড়া কোনপণ্য দ্রব্যের দাম ঊর্ধ্বগতি এবং কোন পণ্যের দাম নিম্নগতির কিছু কিছু জনগণ হতাশা বোধ করছেন তাদের পণ্য নিয়ে। গাংগুরিয়া বাজার ঘুরে এসে এমনটাই লক্ষ্য করা যায়।
তাছাড়া আগামীকাল থেকে ব্যাংক বন্ধ থাকার কারণে শর্ষের আমদানিও দেখা যায় না। একজন শস্য মজুতদার মোহাম্মদ রুহুল আমিনের সাক্ষাতে জানা যায় শস্য যেগুলো কেনা হয়েছে সেগুলো কোন পাইকার নিতে চান না এবং তাদের কাছে যে পাওনা রয়েছে শস্যের পাও না পাওয়া যাচ্ছে না তারা ভাবছেন করোনাভাইরাস লকডাউন এর কারণে দেশের বাজার পরিস্থিতি ভালো থাকবে না এমনটাই আশঙ্কা করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান