
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরে ১০ পিস নেশার অ্যাম্পুল ইঞ্জেকশানসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাউন ফাঁড়ির পুলিশ। গ্রেফতারকৃতরা হলো সান্তাহার পৌর শহরের সাঁতাহার মহল্লার মৃত-আফজাল হোসেনের ছেলে জামাল হোসেন (৪৮) ও ইয়ার্ড কলোনীর এলাকার আবদুল করিমের ছেলে আবদুল মালেক (৪২)। বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মাদক মামলা দায়ের করা হয়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা ১২টায় মাদক বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে সান্তাহার-সান্দিড়া সড়কের ওয়াহেদ বক্র এর সামনে রাস্তায় আসে দুই মাদক ব্যবসায়ী জামাল ও মালেক। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ তাদের দেহ তল্লাশী ১০ পিস অ্যাম্পুল ইঞ্জেকশান পাওয়া যায়। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা