হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে ভারী শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

লালমনিরহাটে ভারী শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: গতকাল বুধবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১১টা ৩৫মিনিটে লালমনিরহাট জেলায় ভারী শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, ইরি-বোরো ও

সবজি আবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ভারী শিলাবৃষ্টি ২০মিনিটের মতো লালমনিরহাট জেলার উপর দিয়ে বয়ে যায়। এতে ইরি-বোরো ধান, শাক-সবজি খেত ও ভূট্টা খেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোন ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। কৃষকরা জানান, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এ ভারী শীলাবৃষ্টিতে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!