হোম » প্রধান সংবাদ » স্বাস্থবিধি মেনে না চলায় সিরাজগঞ্জে ৯০ জনকে জরিমানা

স্বাস্থবিধি মেনে না চলায় সিরাজগঞ্জে ৯০ জনকে জরিমানা

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:  দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে না চলায় সিরাজগঞ্জে ৯০ জনকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।   বুধবার (৭ এপ্রিল) বেলা ১১ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার ( ৬ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত জেলা সদরসহ ৯ টি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে মোট ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।  এসব অভিযানে মাস্ক পরিহিত না থাকা, লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, কারণ ছাড়া বাইরে বের হয়ে জটলা পাকানোসহ বিভিন্ন অভিযোগে ৭১টি মামলা দায়ের হয়েছে।  এসব মামলায় ৯০ জনকে বিভিন্ন পরিমাণে মোট ১৭ হাজার ৭৮০ টাকা জরিমানা করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!