
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় কর্মরত সকল সাংবাদিকের সঙ্গে কোভিড-১৯ সম্পর্কে জনগণকে সচেতনতাকরণ বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ০৫ এপ্রিল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল কাদের, সম্পাদক হাসানুজ্জামান, সাংবাদিক মিলন
হোসেন, মশিউর রহমান, আশরাফুল ইসলাম, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ, সহ-সভাপতি শহিদুল ইসলাম দবির, সাধারণ সম্পাদক সানজাদ রয়েল সাগর, সাংবাদিক এমদাদুল হক দুলু, খালিদ হোসেন মিলু, রুবেল হোসেন, আবু জর গিফারী, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা, সম্পাদক হাফিজার রহমান, সাংবাদিক
শহিদুল ইসলাম প্রমূখ। মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন বলেন, বর্তমান করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলাবাসীর মধ্যে স্বাস্থ্য সচেতনা বৃদ্ধি ও মানুষ যেন সামাজিক দুরত্ব বজায় রেখে দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করেন এবিষয়ে লিখনির মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণার স্বার্থে সাংবাদিকদের ভুমিকা অপরিসীম। এ ছাড়া উপজেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত