
আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ সরকারি নির্দেশনা অনুযায়ী আজ থেকে এক সপ্তাহের লকডাউন শুরু হয়েছে।হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন ঢাকা-দিনাজপুর মহাসড়কে ট্রাক, অটো ও নিজস্ব পরিবহন এবং বাশেরহাট বাজারের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন মহাসড়কে যাত্রীবাহী বাস ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। এদিকে বাশেরহাটের খাবারের হোটেলসহ প্রয়োজনীয় সকল ধরনের দোকান খোলা রয়েছে। এক দোকানী জানান,গত দিনের মতোই মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাচ্ছে। শুধু রাস্তায় যাত্রীবাহী বাস গুলো দেখা যাচ্ছে না।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত