
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা কালে স্বাস্হ্যসম্মত পরিবেশে খাবার তৈরী না করায়, খাবারের প্যাকেটে এক্সপায়ার ডেট উল্লেখ না থাকায় এবং লাইসেন্সবিহীন অবস্হায় ব্যবসা পরিচালনার অপরাধে বেকারী মালিক ইসমাইল হোসেন ( কটা) কে ৫ হাজার টাকা জরিমানা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। আজ বুধবার ৩১ মার্চ বিকাল ৩ টার সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিলারা রহমানের নেতৃত্ব ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতে সহযোগিতায় ছিলেন পেশকার জিহন আলী, দর্শনা থানা পুলিশের একটি চৌকস টিম।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু