
মনির হোসেন (চাটখিল প্রতিনিধি): বাংলাদেশে সর্ববৃহৎ এনজিও ব্রাক এর উদ্যোগে বিভিন্ন অঞ্চলের প্রবাস ফেরতদের নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে, চাটখিল ব্রাক প্রবাস ফেরতদের বিভিন্ন সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। আজ সকাল ১১টায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় ব্রাক সেন্টারে প্রবাস ফেরতদের সচেতনতা ও বিভিন্ন সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে বক্তব্য দেন ব্রাক কর্মকর্তারা।
উল্লেখ্যযে ২০১৮ সালের জানুয়ারি থেকে অধ্যবদি পর্যন্ত যারা প্রবাস ফেরত ও বিভিন্ন প্রতিকূলতার শিকার হয়েছেন তাদের জন্য কমিটি ও ব্রাকের সাহায্যে ঋণের মাধ্যমে সেবা প্রদানের সহযোগিতা করা হবে বলে জানান। চাটখিলে ব্র্যাকের মাইগ্রেশন ফোরামের মিটিং সোমবার সকালে উপজেলা ব্র্যাক ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়। সাংবাদিক
কামরুল কাননের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন, ফোরামের সাধারন সম্পাদক মনির হোসেন সোহেল, সহ সভাপতি বেলাল হোসেন সাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তার , তথ্য ও সম্পাদক জহিরুল ইসলাম পলাশ সদস্য কবির হোসেন, হাবিবা বেলী, জাহাঙ্গীর আলম প্রমূখ। বৈঠকে মাইগ্রেশন ফোরামেরর জেলা সমন্বয়কারী মোল্লা শিহাব উদ্দিন, ফিল্ড অর্গানাইজার এমরান হোসেন,ব্র্যাক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস রুপা প্রমূখ

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান