
মোঃ হাসান আলী, বালিয়াডাংগী প্রতিনিধি: ‘মুজিববর্ষে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই স্বপ্ন ও অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন। ২১ মার্চ রবিবার দুপুরে থেকে শুরু হলো ২য় পর্যায়ের ৮শত টি গৃহ নির্মাণ কাজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২য় পর্যায়ের ৮ শতটি গৃহ নির্মাণ কাজের শুভ উদবোধন করেন – ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি , অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন – বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবাযের হোসেন, এ সময় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সুজন, বড়পলাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহমান, সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কয়েকজন উপকারভোগী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান