
আরিফুল ইসলাম আরিফ,(ময়মনসিংহ) ভালুকা প্রতিনিধিঃ-ভালুকায় ওয়ার্ল্ড ভিশনের ও যৌথ উদ্যোগে জাতীয় শিশু দিবস উদ্যাপন-২০২১ উপলক্ষে চিত্রাঙ্কণ প্রতিযােগিতায় শিশু ফোরাম,গ্রাম উন্নয়ন কমিটি ও কমিউনিটির শিশুর অংশ গ্রহনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়।এই উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন (এপি)র মল্লিকবাড়ী প্রোগ্রাম অফিসার রোজলীন জয়ধরের দিকনির্দেশনায় বর্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ক্ষুদে শিক্ষার্থীগণের অংশ গ্রহনে চিত্রাংকন,আবৃত্তি,নৃত্যপ্রতিযাে
গীতায় অংশ গ্রহন ও আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম. আকরাম হোসাইন সহ অন্যদের মধ্যে ইউপি সদস্য আঃ খালেক,ইউপি সদস্য কবির হোসেন,উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আবু হানিফ ফকির,পরিমল দাস,মোঃ সবুজ মিয়া,শিউলি আক্তার,ইউপি সচিব সফিকুল ইসলাম,ইউপি সদস্য শিউলি আক্তার,ইউপি সদস্য শিরিনা আক্তার,অঞ্চিত সরকার, রুম্পা রানী বর্মন,বিবেক চন্দ বর্মন প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান