
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা উত্তরপাড়া এলাকায় গ্রাম্য রাস্তা দখল করে বাড়ি, মাজার নির্মান ও গাছ লাগিয়ে দখল করার কারণে চলাচলে চরম ভোগান্তি সৃস্টি হয়েছে এলাকাবাসীর। রাস্তা দখলমুক্ত করতে শেরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগিরা।
অভিযোগে জানা যায়, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা থেকে নদী ভাঙনের কারণে শেরপুর উপজেলার ভাবনীপুর ইউনিয়নের ছোনকা উত্তরপাড়া এসে বাড়ি করেন মৃত রমজান ফকিরের ছেলে আলাউদ্দিন. রব্বানী, শাহাদৎ ও সিদ্দিক হোসেনের ছেলে আবদুর রশিদ, রিপন, হায়দার আলী এবং বাবলু মিয়া। ধীরে ধীরে বাড়ির সীমানা ছাড়িয়ে রাস্তার উপর সেপটিক ট্যাংক নির্মান, গাছ লাগিয়ে ও একটি মাজার নির্মান করে রাস্তা দখল করে রেখেছে। এতে চলাচলে বাধা সৃষ্টি হয় এলাকাবসীর। রাস্তা প্রসস্ত করতে ধীরে ধীরে
চলাচলকারীরা জসিম উদ্দিনের ছেলে শাহ আলম সহ বেশ কয়েকজনের ব্যাক্তিগত জায়গার মধ্যে দিয়ে চলাচল করতে থাকে। এই নিয়ে মাঝে মধ্যেই উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হয়ে আসছে। এরই একপর্যায়ে গত ২৬ ফেব্রুয়ারী ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের অনুমতি নিয়ে ৪ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম উভয় পক্ষের উপস্থিতিতে ২ জন সার্ভেয়ার নিয়ে জমির সঠিক মাপ দিয়ে অভিযুক্তদের জায়গা খালি করে দিতে বলেন। কিন্তু তারা বিষয়টি কর্নপাত না করে বিভিন্ন ধরনের তালবাহানা করছে।
এ ঘটনায় স্থায়ি মিমাংশার জন্য শাহ আলম বাদি হয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা লিয়াকত আলী সেখ ও সহকারী কমিশনার (ভূমি) মোছা. সাবরিনা শারমিন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, এ-সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান