
মো : তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাংগা দর্শনা পৌরসভার ৪ বারের নির্বাচিত মেয়র মতিয়ার রহমান সহ সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে দর্শনা পৌরসভা হলরুমে ফুলেল শুভেচ্ছা গ্রহনকালে মেয়র মতিয়ার রহমান সাংবাদিকদের উদ্দোশ্যে বলেন, সাংবাদিকদের কলম অনেক শক্তিশালী। ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার থাকে বলেই সমাজ কলুষ মুক্ত হয়। কোন কোন সংবাদের কারণে সমাজের বিশৃংখলার সৃস্টি হতে পারে, সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। তাই বস্তুনিষ্ট সংবাদ তুলে ধরে আলোকিত সমাজ গঠনে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। মনে রাখতে
হবে ছোট একটি শহর দর্শনা। এ শহরে আমরা একে অপরকে ভালোভাবে চিনি ও জানি। ফলে সকলে কাধে কাধ মিলিয়ে দর্শনার উন্নয়নে কাজ করবো নিরলসভাবে। উপস্থিত ছিলেন, দর্শনা পৌর সচিব মনিরুজ্জামান শিকদার, বর্তমান পরিষদের মহিলা কাউন্সিলর জাহানারা বিবি, সুরাতন নেছা ও বিলকিস খাতুন। সাধারণ কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন, রবিউল হক সুমন, রেজাউল ইসলাম, সাবির হোসেন মিকা, হাসান খালেকুজ্জামান, সাইফুল ইসলাম মুকুল, বিল্লাল হোসেন, আশুর উদ্দিন প্রমুখ। এ সময় দর্শনা প্রেসক্লাব ও
সাংবাদিক সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত মেয়র, মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভিনন্দন জানানো হয়েছে। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সহসভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন রাজু, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান রনি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তুহিন, সাংবাদিক সমিতির যুগ্নসম্পাদক মনিরুজ্জামান সুমন। সাবেক সভাপতি হানিফ মন্ডলের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, হাসমত আলী, সাব্বির আলীম, সুকমল চন্দ্র দাস বাধন, আবির হাসান রিফাত, আ. হান্নান সুজন মাহমুদ, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ রয়েল, ফরহাদ হোসেন প্রমুখ।।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত