হোম » প্রধান সংবাদ » চট্টগ্রামে  দৈনিক আমার সময় পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

চট্টগ্রামে  দৈনিক আমার সময় পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

চট্টগ্রাম অফিসঃ চট্টগ্রামে জমকালো আয়োজনে পালিত হলো জাতীয় দৈনিক আমার সময় পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী।   শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে দৈনিক আমার সময় পত্রিকার  নির্বাহী সম্পাদক লায়ন মিজানুর রহমানের সভাপতিত্বে দৈনিক  আমার সময়ের ৬ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়। এতে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা  এম রেজাউল করিম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ. জ. ম. নাছির উদ্দিন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমার সময়  পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম। এসময় প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেন, সংবাদপত্র সমাজের তৃতীয় নয়ন এবং যা-কিছু মঙ্গলময় ও জনগুরুত্বপূর্ণ তারই প্রতিফলন সমাজকে অপাপবিদ্ধ ও আলোকিত করে। তিনি আরো বলেন,
সংবাদপত্র ও সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা তখনই নিশ্চিত হয়, যখন একমূখীন দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে তা বহুমুখীন হবে, যা কখনো ওয়ান ওয়ে ট্রাফিক হবে না এবং ডবল ওয়ে ট্রাফিক হবে। অভিযোগ ও সমালোচনার ক্ষেত্রে ক্রস চেক করে নিতে হবে। কারণ যা শুনলাম বা জানলাম তা যাচাই-বাছাই না করেই লিখে ফেলা বা প্রচার করাটা হলুদ সাংবাদিকতারই প্রবণতা। এই মানসকিতার পরিবর্তন না হলে গণমাধ্যম বা সংবাদপত্রের তৃতীয় নয়ন কখনো সর্বজনীন হবে না।
এসময় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার পরিচালক ও জয় নিউজ সম্পাদক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, বীর মুক্তিযোদ্ধা ফজল আহম্মদ, ২১ নং জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমন, ১৪ নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর  আবুল হাসনাত মো. বেলাল, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর,দৈনিক বায়জিদ এর ভারপ্রাপ্ত সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের নতুন সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান কামাল পারভেজ,দৈনিক সকালের সময় এর চট্টগ্রাম ব্যুরো প্রধান এস.এম.পিন্টু, দৈনিক সাঙ্গুর নির্বাহী সম্পাদক মামুনুর রশিদ, দৈনিক আমার সময় পত্রিকার  মহানগর  প্রতিনিধি আজিজুল হক আজিজ, সিনিয়র সাংবাদিক হাসান মুকুল, দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার এম এ হোসাইন, দৈনিক সাঙ্গুর স্টাফ রিপোর্টার আশিকুর রহমান , চ্যানেল এইচডি এর স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন, আবদুল আউয়াল মুন্না,,হুমায়ুন কবির হিরু, আমার সময় চকরিয়া প্রতিনিধি কপিল উদ্দিন, আয়াজ আহমেদসহ চট্টগ্রামের স্থানীয় গণমাধ্যমকর্মীগণরা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!