হোম » প্রধান সংবাদ » সোনাইমুড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

সোনাইমুড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

মোঃ হানিফ,সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোছাইন ভূঁইয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদসহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সোনাইমুড়ী প্রেসক্লাবের সামনে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধনে অংশ গ্রহণ করে। গত ২৫ই ফেব্রুয়ারি স্থানীয় জাহানারা হাসপাতালে এক নারীর ভুল

 

চিকিৎসার সংবাদ প্রচারের জের ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসাপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম নিজ ফেইসবুক আইডি থেকে সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোষ্ট করে। এর পরে আরো একটি ফেইক ফেইসবুক পেইজ থেকে একইভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মানহানিকর পোষ্ট করে। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় ২ সাংবাদিক বাদী হয়ে আলাদাভাবে ২টি লিখিত অভিযোগ দায়ের করে। সম্প্রতি, সোনাইমুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে থানার এজহারভুক্ত মাদক ব্যবসায়ী জানে আলম নামে ফেইজবুক আইডি থেকে বিভিন্ন কুরুচিপূর্ণ পোষ্ট দিয়ে যাচ্ছে। এরই প্রতিবাদের আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সামাবেশে বক্তব্য রাখেন,

 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নোয়াখালীর সভাপতি ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের কার্যকরি সভাপতি ও ৭১ টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান, ফোরামের সাধারণ সম্পাদক ও যমুনা টিভির জেলা প্রতিনিধি মোতাসিম বিল্লাহ সবুজ, নোয়াখালী প্রেসক্লাব সদস্য ও চ্যানেল আই জেলা প্রতিনিধি আলা উদ্দিন শিবলু, সমকাল জেলা প্রতিনিধি আনোয়ারুল হায়দার, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, সাংবাদিক আমিনুল ইসলাম মানিক, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল কানন, এশিয়ান টিভির উত্তর প্রতিনিধি মাহবুব আলম। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া, উপজেলা যুবলীগের আহব্বায়ক খলিলুর রহমান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!