
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়রা শেরপুর থেকে চুরি হওয়া চারটি গরু সিরাজগঞ্জের জেলার কামারখন্দ উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। গত বুধবার বিকালে কামারখন্দ থানা পুলিশ গরু গুলো উদ্ধার করে। ৪ মার্চ বৃহস্পতিবার শেরপুর থানা পুলিশের কাছে কামারখন্দ থানা পুলিশ গরুগুলো হস্তান্তর করেন। শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, গত মঙ্গলবার রাতে শেরপুরের সীমাবাড়ি ইউনিয়নের সীমাবাড়ি গ্রামে গোলাম রহমান সরকারের গোয়াল ঘরের তালা
ভেঙ্গে চারটি বিদেশি গরু চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় গোলাম রহমান সরকার গত বুধবার থানায় মামলা করার পর শেরপুর থানা পুলিশ ওই রাতেই আশপাশের জেলা ও থানা গুলোতে চুরির সংবাদ বিশেষ বার্তা মারফত অবগত করে। কামারখন্দ থানা পুলিশ মামলা করার আগেই গত বুধবার বিকালে শেরপুর থেকে চুরি যাওয়া চারটি গরু সহ দুজন ব্যক্তিকে সন্দেহজনক হিসেবে আটক করে। পরে
শেরপুর থানা মারফত চুরির থবর পেয়ে তাদের আটক দেখিয়ে শেরপুর থানায় হস্তান্তর করেন। আটক হওয়া দুজন হলেন, সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার পাকুরিয়া গ্রামের হাফিজুর রহমান (৩০) ও একই থানার চৌবাড়ীয়া গ্রামের বাদশা সরকার (৫০)। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনাচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, চুরির মামলার ঘটনায় সিরাজগঞ্জের কামারখন্দ থেকে আটক হওয়া ওই দুজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান