
আসাদ হোসেন রিফাত, লালমনিরহাট প্রতিনিধিঃ ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ (ইউপি-২০২১) নির্বাচনের। এ ইউনিয়ন পরিষদের নির্বাচন কে কেন্দ্র করে প্রার্থীদের মাঝে চলছে জোর প্রচারণা। তারেই ধারাবাহিকতায় ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন মোঃ মাহাবুবার রহমান মাহাবুব তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন।
উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভোটারদের সাথে কথা হলে তারা জানান, নির্বাচন ঘিরে তাদের প্রত্যাশা ও অনুভূতি আকাশছোঁয়া। সময় এখন বাংলাদেশের। সময় এখন তারুণ্যের। এই সময় শুধু নয়, ভবিষ্যতের সময়ও তারুণ্যের। ভবিষ্যতের বাংলাদেশও তরুণদের জন্যই। আর তারুণ্যের উপযোগী বর্তমান বিনির্মাণ করা গেলেই কেবল- ভবিষ্যত হবে বাংলাদেশের। তাই ডাউয়াবাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে তরুণ প্রার্থীকেই দেখতে চায়।
মাহাবুব বলেন, আমি এলাকার জনগণের সুখে দুঃখে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। আর উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করবো। দুর্নীতি, মাদক, সন্ত্রাসসহ সব অন্যায় অনিয়মের বিরুদ্ধে ওয়ার্ডের সবাইকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা