
উল্লাপাড়া প্রতিনিধিঃ বুধবার (২৪ ফেব্রুয়ারী) উল্লাপাড়ায় ৪ দিন ব্যাপী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একাদশ গ্রন্থমেলা শেষ হলো। গ্রন্থমেলার সমাপনী দিনে প্রতিবছরের মতো এবছরই স্কুল, কলেজ, মাদ্রাসার ছোট ছেলে মেয়েদের লেখা বই ফাগুনের আবাহনের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক ডাঃ ফারুক আহমেদ মোড়ক উন্মোচন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনির হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা ও মনিরুজ্জামান পান্না প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বুধবার রাতে একুশে পদক প্রাপ্ত এ্যাড. গোলাম হাসনায়েনকে (নান্নু মিয়া) সংবর্ধনা দেওয়া হয়। উল্লাপাড়ার কৃতি সন্তান হাসনায়েনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি ড. ফারুক আহাম্মদ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২