
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের উঁচু ও বর্ধিত প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠান। রেলের উন্নয়নকে ত্বরান্বিত করেছে সরকার – রেল মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ২০১১ সালে বর্তমান সরকার রেলওয়েকে আলাদা মন্ত্রণালয় রুপান্তর করে রেলের উন্নয়নকে ত্বরান্বিত করেছে। রেল এখন ঘুরে দাঁড়িয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের উঁচু ও বর্ধিত প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এ কথা বলেন। রেল মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন,
বিএনপি-জামায়াত জোট যখন ক্ষমতায় এসেছিল, তখন রেলওয়ের ১২ হাজার কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করে। রেলওয়েকে ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছিল। আর এখন সরকার রেলওয়ের উন্নয়ন করছে। রেল মন্ত্রী বলেন, প্রতি জেলাকে রেলওয়ের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে। সরকার এখন রেলওয়ের বেহাত হয়ে যাওয়া সম্পদ উদ্ধার করছে। রেলওয়ের কোনো জায়গা বেহাত হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন রেল মন্ত্রী ।
আগামীতে পঞ্চগড় থেকে রেলের মাধ্যমে ভারতের শিলিগুড়ি পর্যন্ত যাওয়া যাবে। অনুষ্ঠানে রেলওয়ের মহাপরিচালক ডিএন মজুমদার, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড কে এম কামরুজ্জামান সেলিম, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপোলো সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত