
মো:তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি : দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি ৫ শতগ্রাম গাঁজা সহ স্বামী ও স্ত্রীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ৬ টার সময় দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার এস আই মোঃ সাইফুল ইসলাম,এ এস আই মোঃ মহিউদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের বুুইচিতলা বাজার পাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দর্শনা থানাধীন বুুইচিতলা বাজার পাড়া গ্রামস্থ জনৈক আবুল কশেম এর বসত বাড়ীতে অভিযান চালিয়ে ১ কেজি ৫ শতগ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং স্বামী ও স্ত্রী দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
আটককৃত আসামিরা হলো দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের বুুইচিতলা বাজার পাড়ার মৃত ইকলাস মন্ডলর ছেলে মোঃ আবুল কাশেম (৫০) এবং একই গ্রামের আবুল কাশেম এর স্ত্রী মোছাঃ নাজমা খাতুন(৪৫)। দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল বলেন আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত