হোম » প্রধান সংবাদ » বগুড়ার ধুনটে ৫ বছরের শিশু হত্যার রহস্য উদঘটন 

বগুড়ার ধুনটে ৫ বছরের শিশু হত্যার রহস্য উদঘটন 

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ৫ বছরের শিশু তাওহীদ সরকার হত্যার রহস্য ৩৬ ঘন্টার মধ্যে উদঘাটন করেছেন পুলিশ। এ বিষয়ে রবিবার বিকাল ৫টায় ধুনট থানায় প্রেস ব্রিফিং করেন বগুড়া জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গত শুক্রবার ১৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় বগুড়ার ধুনট উপজেলার ফকির পাড়া গ্রামে ৫ বছরের শিশু তাওহিদ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এই  বিষয়টি নিয়ে বগুড়া জেলা পুলিশ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে থাকে। আমরা ৩৬ ঘন্টার মধ্য হত্যার রহস্য খুজে বের করতে পেরেছি। মূলত এটি ২ ভাইয়ের গরু জবাই জবাই খেলতে গিয়ে এই হত্যা কান্ড ঘটেছে। নিহত তাওহিদের বড় ভাই (৮) ও নিহত তাওহিদ জবাই জবাই গরু জবাই খেলতে ছিলো। এসময় বাড়িতে তারা ২ ভাই ছাড়া আর কেউ ছিলো না।
এসময় তাওহিদের বড় ভাই হাতে ধারালো বটি নিয়ে ছোট ভাই তাওহিদের গলায় বাঁজিয়ে গরু জবাই কেমনে করে এটা দেখাতে নিয়েছিলো। এসময় নিহত তাওহিদ ঘাড় ঘুরাতে নিলে সঙ্গে সঙ্গে বটি টা গলায় আটকে যায়। এতে ঘাড়ের কিছু অংশ কেটে যায়। পরে নিহত তাওহিদের বড় ভাই দৌড়ে তার মা কে খবর দেয়। পরে তাওহিদ কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকপ্লেসে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!