হোম » প্রধান সংবাদ » ভালুকায় শিল্প কর্মকর্তা মোকলেসুর রহমান এবং কাউন্সিলর নজরুল ইসলামকে সংবর্ধনা।

ভালুকায় শিল্প কর্মকর্তা মোকলেসুর রহমান এবং কাউন্সিলর নজরুল ইসলামকে সংবর্ধনা।

আরিফুল ইসলাম(আরিফ) ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ-ভালুকার কাঠালী যুব স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে সেরা শিল্প কর্মকর্তা,মানবিক ব্যাক্তিত্ব মোকলেসুর রহমান এবং ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত সফল কাউন্সিলর আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম শেখকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ভালুকা পৌরসভায় অবস্থিত দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান শেফার্ড গ্রুপের সেরা শিল্প কর্মকর্তা মোঃ মোকলেসুর রহমান ডিজিএম থেকে জিএম পদোন্নতিতে ভালুকা পৌরসভার দুইবারের নির্বাচিত সফল কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম শেখ সংবর্ধনা ও কূশলবিনিয় করেছেন।

এসময় ভালুকার সেরা শিল্প কর্মকর্তা মোঃ মোকলেসুর রহমানকে  শেফার্ড গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ফুলের শুভেচ্ছা অভিনন্দন জানান।এবং জিএম মোঃ মোকলেসুর রহমান ভালুকার বিভিন্ন সামাজিক সংগঠন ও মানব সেবার অবদান সহযোগিতা প্রদানের আলোকে কাঠালী যুব স্পোর্টস ক্লাব এর সম্মানিত উপদেষ্টা নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!